নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লা খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত লেনদেন ও বিবাদের জেরেই এই খুন বলে অনুমান তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর তদন্তে নেমে সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করে খুনের নেপথ্যে থাকা কারণ এবং ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
তবে এখনও পর্যন্ত তদন্তকারীদের অনুমানই চূড়ান্ত নয়। মূল শ্যুটার-সহ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে বলে জানা গিয়েছে।
চন্দন ভাল্লা খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সম্পূর্ণ রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।