Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতেই খুশির জোয়ার, মিষ্টি বিতরণ সংখ্যালঘু মহিলাদের

04 Jul 2026
01:14 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তার টাকা অ্যাকাউন্টে ঢুকতেই খুশিতে মাতোয়ারা হয়ে উঠলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা। আসানসোলের বারাবনি বিধানসভার পানুড়িয়া হাটতলা এলাকায় কয়েকশো মহিলা একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন এবং নিজেদের উদ্যোগে মিষ্টি বিতরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপভোক্তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পৌঁছনোর পর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। বহু মহিলার দাবি, সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে।

উপস্থিত মহিলারা জানান, সরকার সব সম্প্রদায়ের মানুষের কথা ভাবছে এবং বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের সহায়তা পেয়ে তাঁরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

ঘटनাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলেও চর্চা শুরু হয়েছে।

 

news home ads