Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বিজেপির জেলা সভাপতি বদল ঘিরে বিভ্রান্তি, মথুরাপুর-জয়নগর নিয়ে ‘ফেক পোস্ট’-এর অভিযোগ   •   প্রথম ওয়ানডের আগে তিরুবনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দল   •   কুণাল ঘোষকে ঘিরে হামলার অভিযোগ, নারকেলডাঙা থানায় আশ্রয়   •   অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডেভিড মিলারের বিধ্বংসী সেঞ্চুরি, ব্যাট হাতে ঝড় দক্ষিণ আফ্রিকার তারকার   •   দুর্গাপুজোয় সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে SOP নিয়ে আলোচনা   •   CB Block Community Hall-এ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

27 Sep 2026
06:46 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুণ্যভূমি বাংলায় পদার্পণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন। তাঁর আগমনকে ঘিরে দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

প্রিয় নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের রাজ্য নেতৃত্ব ও কর্মীরা। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নীতিন নবীনের এই সফরকে ঘিরে রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর সফরকালে দলের সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনের কর্মসূচি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বভারতীয় সভাপতির বাংলায় আগমনকে কেন্দ্র করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে যে উৎসাহ তৈরি হয়েছে, তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।