Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মিলন প্রধানের জামিনের বিরোধিতা নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী, ভোটের রাজনীতির অভিযোগ   •   ICC অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭: প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের   •   রাতভর ঠাকুর দেখা, বাড়ি ফেরার চিন্তা নেই! পুজোয় কলকাতা ও শহরতলিতে নামছে আরও ১০০ সরকারি বাস   •   হলদে হয়ে যাচ্ছে ধান, কৃষি দফতরের পরামর্শেও সুরাহা নেই, চিন্তায় ভাতারের মুরারিপুরের চাষিরা   •   ২৬ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি আবহাওয়ার পূর্বাভাস   •   জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিইও দফতর অভিযান, পথে AIDWA

ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’, জবাব চাইতে সিইও দফতরের পথে মানুষ

25 Sep 2026
09:15 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগকে সামনে রেখে ২৫ সেপ্টেম্বর সিইও দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিআইএমের মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। ‘ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’—এই স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-পরবর্তী সময়ে যাঁদের নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাঁদের ভোটাধিকার সংক্রান্ত প্রশ্নের জবাব চাওয়া হবে। বিশেষ করে নাম বাদ যাওয়া মানুষের দাবি ও সমস্যাগুলি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন।

সিপিআইএমের মহিলা সংগঠনের আরও দাবি, SIR-সংক্রান্ত শুনানি ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করার ব্যবস্থা করা হোক। এই দাবিগুলিকে সামনে রেখেই ২৫ সেপ্টেম্বর ধর্মতলায় জমায়েত এবং সেখান থেকে সিইও দফতর অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে।

ভোটার তালিকায় নাম থাকা ও ভোটাধিকার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই কর্মসূচিতে কতটা মানুষের উপস্থিতি হয় এবং নির্বাচন কমিশনের কাছে কী কী দাবি তুলে ধরা হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।