Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা   •   অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে সভা বাতিল, মেমারিতে ক্ষোভ বাম নেতৃত্বের   •   ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠান কভারেজ স্থগিত মার্কিন টিভি নেটওয়ার্কগুলির   •   তোলাবাজির অভিযোগে শুধু কর্মী নয়, নির্দেশদাতাদের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি: অগ্নিমিত্রা পাল   •   জোড়াফুল প্রতীক ফ্রিজ, দেড় লাখ পতাকা নিয়ে চিন্তায় হাওড়ার ব্যবসায়ী   •   দার্জিলিং–আলিপুরদুয়ারের উন্নয়নকে অগ্রাধিকার, বার্তা শুভেন্দু অধিকারীর

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক

22 Sep 2026
10:17 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে বাজারের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়ন নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব, মার্কেটিং সেক্রেটারি এবং জেলাশাসকের উপস্থিতিতে ব্যবসায়ী সমিতির সদস্য ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

বৈঠকে মূলত রেগুলেটেড মার্কেটের নিকাশি ব্যবস্থা আরও উন্নত করা, বাজারের ভিতরে চলাচলের ব্যবস্থা সুষ্ঠু করা এবং প্রতিদিন বাজার থেকে নির্গত বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাজারের দৈনন্দিন পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হয়।

এছাড়াও বাজারের শ্রমিক ও কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্রামঘর তৈরির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। তাঁদের জন্য খাওয়াদাওয়ার উপযুক্ত ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

ব্যবসায়ী সমিতির সদস্য ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে প্রশাসনের এই আলোচনায় বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে ইতিবাচক মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো আরও উন্নত করে ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।