Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাব, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা   •   অনুমতি পাওয়ার পরও শেষ মুহূর্তে সভা বাতিল, মেমারিতে ক্ষোভ বাম নেতৃত্বের   •   ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠান কভারেজ স্থগিত মার্কিন টিভি নেটওয়ার্কগুলির   •   তোলাবাজির অভিযোগে শুধু কর্মী নয়, নির্দেশদাতাদের ভূমিকাও খতিয়ে দেখা জরুরি: অগ্নিমিত্রা পাল   •   জোড়াফুল প্রতীক ফ্রিজ, দেড় লাখ পতাকা নিয়ে চিন্তায় হাওড়ার ব্যবসায়ী   •   দার্জিলিং–আলিপুরদুয়ারের উন্নয়নকে অগ্রাধিকার, বার্তা শুভেন্দু অধিকারীর

যত্রতত্র আবর্জনা নয়, সাফাইকর্মীদের হাতে বর্জ্য তুলে দেওয়ার বার্তা অগ্নিমিত্রা পালের

22 Sep 2026
04:07 AM

 

নিজস্ব সংবাদদাতা: রাস্তা, বাড়ির আশপাশ কিংবা দুটি বিল্ডিংয়ের মাঝখানে যত্রতত্র আবর্জনা না ফেলার আবেদন জানালেন পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শহর ও পাড়ার পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষকে দায়িত্বশীল হওয়ার বার্তা দিয়েছেন তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, বাড়ির বর্জ্য নির্দিষ্ট নিয়ম মেনে প্রতিদিন সাফাইকর্মীদের হাতে সরাসরি তুলে দেওয়া উচিত। রাস্তায় কিংবা খোলা জায়গায় আবর্জনা ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকার সৌন্দর্যও নষ্ট হয়।

তিনি আরও জানান, যত্রতত্র আবর্জনা ফেললে স্থানীয় নিয়ম অনুযায়ী জরিমানার মুখেও পড়তে হতে পারে। তাই নিজের বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি রাস্তা ও পাড়াকেও পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।

প্রতিদিন সকালে সাফাইকর্মীরা বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করতে এলে তাঁদের হাতেই বাড়ির আবর্জনা তুলে দেওয়ার আবেদন জানান তিনি। একইসঙ্গে খোলা জায়গা বা রাস্তায় ময়লা না ফেলে শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি—এই বার্তাই উঠে এসেছে তাঁর বক্তব্যে।