Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
এলারস-ড্যানলস সিনড্রোমের প্রতিটি ধরনের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও লক্ষণ   •   এশিয়ান গেমসে বাংলাদেশকে হারিয়ে নারী ক্রিকেটের ফাইনালে ভারত   •   আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক

ইসলামপুর পুরসভায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা, কর্মচারীকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ

03 Jul 2026
06:25 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পুরসভায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর। বিজেপির যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায় ইসলামপুর পুরসভা চত্বরে।

অভিযোগ, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতি, স্বজনপোষণ ও পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা। বিক্ষোভ চলাকালীন আচমকাই পুরসভার এক কর্মচারীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ঘটনার পর রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই বিক্ষোভ। অন্যদিকে শাসকদলের অভিযোগ, পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে বিরোধীরা।

ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

 

news home ads