Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রেজিনগর উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী সাঈদের সমর্থনে বামফ্রন্টের রোড শো   •   ১২ বছরেও বঞ্চিত জঙ্গলমহল, আদ্রা-মেদিনীপুর শাখায় লোকাল ট্রেনের দাবিতে ক্ষোভ   •   নাকড়াসোতায় ২.৪৯ কোটি টাকার OHR প্রকল্পের কাজের সূচনা অগ্নিমিত্রা পালের   •   শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে ‘সেবা সংকল্প অভিযান ২০২৬ নিউ টাউনে ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’-এর সূচনা   •   ইনজুরিতে অনিশ্চিত নিউজিল্যান্ডের অলরাউন্ডার, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শঙ্কা   •   জয়নগরে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ

জয়নগরে বিজেপি বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ

19 Sep 2026
05:48 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রাজনৈতিক উত্তেজনার অভিযোগ উঠেছে। প্রকাশ্য রাস্তায় বিজেপির এক বুথ সভাপতিকে মারধর এবং গলায় দড়ি পেঁচিয়ে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে জয়নগর থানার খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা এলাকায়। আক্রান্ত বিজেপি নেতার নাম তপন মণ্ডল। তিনি ১৯১ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি বলে দলীয় সূত্রে দাবি।

অভিযোগ, এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে এলাকার কয়েকজন মহিলাকে নিয়ে গিয়েছিলেন তপন মণ্ডল। এরপর শুক্রবার রাতে তাঁকে রাস্তায় আটকে গলায় দড়ি পেঁচিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এমনকি তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে বলে দাবি আক্রান্তের পরিবারের।

এই ঘটনায় খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়ি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৃণমূল সদস্যের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।

গুরুতর আহত অবস্থায় তপন মণ্ডলকে রাতেই জয়নগর ১ নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেও দাবি করা হয়েছে। আক্রান্ত বিজেপি বুথ সভাপতি এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ তদন্তের পরই মারধরের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে।

news home ads