Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আইএসএফের ‘খাম’ প্রতীক অন্য দলকে বরাদ্দ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর   •   টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা! ২৮–৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট   •   বেলঘরিয়ায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে সুকান্ত মজুমদার   •   রানীনগরে পুলিশের অভিযান, ১৪৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার যুবক   •   নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে বদলাতে পারে ভারতের দল, বিশ্রামে যেতে পারেন গিল   •   উন্নত জাতের ODC-3 সজিনা চাষে বাড়ছে আগ্রহ, ছাদবাগানেও করা যায় চাষ

মুম্বই-আহমেদাবাদের পর এবার বাংলা, বড় স্বাস্থ্য বিনিয়োগে আদানি গোষ্ঠী

02 Jul 2026
05:54 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- বাংলার স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। মুম্বই ও আহমেদাবাদের পর এবার পশ্চিমবঙ্গেও গড়ে উঠতে চলেছে ‘আদানি হেল্থ সিটি’। সূত্রের খবর, রাজারহাট-ভাঙড় এলাকায় এই প্রকল্পের পাইলট উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত এই হেল্থ সিটিতে থাকছে প্রায় ১ হাজার শয্যার অত্যাধুনিক মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত রোগ নির্ণয় পরিষেবাও মিলবে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য ক্ষেত্রে এই বিনিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর ফলে একদিকে যেমন রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কলকাতা ও সংলগ্ন অঞ্চলে উন্নত চিকিৎসার চাহিদা দ্রুত বাড়ছে। সেই জায়গায় এই ধরনের বৃহৎ স্বাস্থ্য প্রকল্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখা হচ্ছে এই উদ্যোগকে।

 

news home ads