Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
বিয়ের আগে বিশেষ আয়োজন! প্রথমবার হবু বরের সঙ্গে যুগলে আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী শ্রুতি, বিয়ের প্রস্তুতি ঘিরে অনুরাগীদের মধ্যে বাড়ছে কৌতূহল   •   পার্ক সার্কাস ও এন্টালির ৬৫ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জল জমা ও নিকাশি সমস্যা পরিদর্শনে অগ্নিমিত্রা পল, সরকারি ড্রেন দখল ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ   •   বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, পরিবারকে নিয়ে নরেন্দ্র মোদীর স্নেহ ও আন্তরিকতায় আপ্লুত ক্রিকেট তারকা   •   SUDA-র প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, নগর পরিকাঠামো ও নাগরিক পরিষেবার উন্নয়নে একাধিক বিষয়ে আলোচনা   •   ৬৮ পল্লী সর্বজনীন কালীপুজোর শুভ উদ্বোধনে নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   •   কালীপুজোয় বৃষ্টির ভ্রুকুটি নেই, পরিষ্কার আকাশেই উৎসবের আনন্দে মাতবে বাংলা! ভোরে নামতে পারে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে

পুরপ্রধান দুলাল দাসের পদত্যাগের দাবিতে মহেশতলায় বিজেপির ডেপুটেশন, ১৫ দিনের আল্টিমেটাম

01 Jul 2026
12:05 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- মহেশতলা পুরসভায় দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে পুরপ্রধান দুলাল দাস সহ অন্যান্য পুরপিতাদের পদত্যাগের দাবিতে ডেপুটেশন দিল বিজেপি। বুধবার মহেশতলায় বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুরসভায় একাধিক অনিয়ম, নাগরিক পরিষেবার অবনতি এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। সেই কারণেই পুরপ্রধান ও সংশ্লিষ্ট পুরপিতাদের অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়েছে।

ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপির তরফে ১৫ দিনের আল্টিমেটামও দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই পুরসভাকে ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বিজেপি।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মহেশতলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।