খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র হটুগঞ্জ ।।

  • Jul 04, 2023

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন এলাকা। আইএসএফ তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার ১১৭ নম্বর জাতীয় সড়কের কাছে কর্মী সমর্থকদের দেখে কটুক্তি করে তৃণমূল কর্মী সমর্থকেরা। এরপর শুরু হয় বচসা, পরবর্তীকালে রূপান্তরিত হয় হাতাহাতিতে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ 24 পরগনা হটুগঞ্জ। একে অপরের বিরুদ্ধে বোমাবাজী করার অভিযোগ ওঠে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। কার্যতো আই এস এফ্ তৃণমূলের সংঘর্ষ ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

।। মঙ্গলবার জেলার আবহাওয়া ।।

  • Jul 04, 2023

04/07/2023 মঙ্গলবার সকাল থে‌কে চল‌ছে জেলা জু‌রে প‌রিস্কার আকাশ। সর্বোচ্চ তাত্রামাত্রা 33 ডি‌গ্রী সেল‌সিয়াস , সর্ব‌নিম্ন 27 ডিগ্রী সেল‌সিয়াস, আপেক্ষিক আর্দ্রতা 78 শতাংশ।

আরও পড়ুন

।। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসডিও অফিসে ডেপুটেশন ।।

  • Jul 03, 2023

একাধিক অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডায়মন্ডহারবার এসডিও অফিসে বিক্ষোভ কর্মসূচি দেখান। ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদারের নেতৃত্বে পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিকের তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচি দেখানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মী সমর্থকদের বেশি করে সমর্থন করছেন ডায়মন্ড হারবার এসডিপিও। ডায়মন্ড আবার এক নম্বর ও দু নম্বর ব্লকের পাশাপাশি মগরাহাট দুই ব্লক কর্মসূচিতে অংশ নেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি শাসন ক্ষমতায় তৃণমূল কংগ্রেস প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ।

আরও পড়ুন