১,০০০ কোটির উপহার! মোদী সরকারের হাত ধরে বাংলার গ্রামীণ উন্নয়নে মহাপ্ল্যান, শিবরাজ-শুভেন্দু বৈঠকে বড় ঘোষণা
- ফ্যাক্ট ফাইল | Jun 09, 2026
নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-নয়াদিল্লিতে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও কৃষিমন্ত্রী শিবরাজএর সঙ্গে বৈঠকের পর বাংলার গ্রামীণ উন্নয়ন নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জন্য প্রায় ১,০০০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার বলে দাবি করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান খাতেও ৭০০ কোটির বেশি অর্থ বরাদ্দের আশ্বাস মিলেছে।
দিল্লিতে বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, বাংলার গ্রামীণ রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ এবং কৃষিভিত্তিক পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে। তাঁর কথায়, “গ্রামীণ বাংলা ও কৃষকদের উন্নয়নই এখন সরকারের প্রধান লক্ষ্য।
.jpeg)
নিজস্ব চিত্র
সরকারি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার এই বিপুল বরাদ্দের ফলে রাজ্যের একাধিক প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ১০০ দিনের কাজ ও অন্যান্য গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে নতুন গতি আসবে বলেও আশা করা হচ্ছে।
বৈঠকে রাজ্যের কৃষি ও গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে আগামী কয়েক মাসের মধ্যেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
রাজনৈতিক মহলের মতে, গ্রামীণ পরিকাঠামো, কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে এই আর্থিক প্যাকেজ বাংলার উন্নয়নে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে গ্রামীণ রাস্তা ও কর্মসংস্থান প্রকল্পে কেন্দ্রের এই বরাদ্দকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে রাজ্যজুড়ে।
