লোগোতে টাচ করুন

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ডায়মন্ড হারবার আদালত চত্বরে জনরোষ এড়াতে ভোরেই জাহাঙ্গীর খানকে আদালতে পেশ, একাধিক ধারায় মামলা

  • ফ্যাক্ট ফাইল | Jun 09, 2026

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক-দক্ষিণ ২৪ পরগনার বহুল চর্চিত ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর খানকে মঙ্গলবার ভোরবেলায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে ডায়মন্ড হারবার আদালতে তোলা হয়। আদালত চত্বরে সাধারণ মানুষের বিক্ষোভ ও উত্তেজনার আশঙ্কায় প্রশাসন আগে থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩২৬/২, ১১৭/২, ১২৬/২, ৩০৫(বি), ১০৯, ৩০৮/৫ এবং ৩২৪ ধারাসহ আরও একাধিক অভিযোগ। তদন্তকারীদের দাবি, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

 

 

ভোর থেকেই আদালত চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সাধারণ মানুষের ক্ষোভের আশঙ্কায় অভিযুক্তকে দ্রুত আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়। আদালতে পেশ করার সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখে প্রশাসন।

 

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতী কার্যকলাপ বাড়ছিল, অথচ প্রশাসন সময়মতো কঠোর ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশ জানিয়েছে, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবেই এগোচ্ছে এবং ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

বর্তমানে জাহাঙ্গীর খানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে তদন্তকারী দল। আগামী দিনে এই মামলায় আরও কয়েকজনকে জেরা করা হতে পারে বলেও সূত্রের খবর।