ক্যানিংয়ে জুয়ার ঠেকে বচসা,এক যুবকের পেটে ছুরি মারার অভিযোগ
- ফ্যাক্ট ফাইল | Feb 26, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-জুয়া খেলে জিতে যাওয়ায় টাকা চাওয়ায় এক যুবককের পেটে ছুরি দিয়ে আঘাত ও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ।ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার হেরভাঙ্গা এলাকায় বুধবার গভীর রাতে।দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেরভাঙ্গা এলাকায় বুধবার রাতে চার যুবক জুয়া খেলতে বসে ছিলো কয়েকজন যুবক।

নিজস্ব চিত্র
অভিযোগ সেই খেলায় অভিজিৎ রাউৎ জিতে যায়।তখন অপর পক্ষ ভোলা ও নুরো কাছে টাকা চাইলে অভিযুক্ত যুবকরা টাকা দিতে অস্বীকার করায় বচসা বাঁধে উভয় পক্ষের মধ্যে।তখন অভিযুক্ত ভোলা ও নুরো ছুরি বার করে অভিজিৎ এর পেটে মারে এবং লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়।ঘটনার খবর পেয়ে আক্রান্ত যুবককের পরিবারের সদস্যরা আক্রান্ত যুবককে উদ্ধার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।সেখানে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত যুবক অভিজিৎ রাউৎ।এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।পাশাপাশিএকজনকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ।
