খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পিয়ালী এলাকা থেকে গ্রেপ্তার বাইক চোরের দুই পান্ডা।

  • ফ্যাক্ট ফাইল | Feb 03, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-জানুয়ারি মাসের ২১ তারিখে উত্তরভাগ এলাকা থেকে চুরি যায় একটি বাইক। এই বাইক চুরির তদন্তে নেমে বারুইপুর থানার পুলিশের হাতে একটি সিসি ক্যামেরার ফুটেজ আসে এই সিসি ক্যামেরার ফুটেজ ধরে সুন্দরবন কোস্টাল এলাকার দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ধৃতদেরকে জেরা করে চুরি যাওয়া বাইক সহ আরও দুটি চোরাই বাইক উদ্ধার হয়

                                       নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে খবর ধৃতরা বারুইপুর থানার পিয়ালী এলাকায় ভাড়া নিয়ে থাকছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘুরে বাইক চুরি করে বিক্রি করে দিত তারা সুন্দরবন এলাকায় একজন বাইক চুরি করতো অন্যজন নজর রাখতো এলাকায়। ধৃতরা হলেন অয়ন মন্ডল ও সৌমেন মন্ডল। ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে করবে পুলিশ পুলিশ প্রাথমিক অনুমান শুধু বারুইপুর নয় বিভিন্ন থানায় এলাকায় তারা বাইক চুরির সঙ্গে যুক্ত।