বারুইপুর পোস্ট অফিস থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক পাচারকারী।
- ফ্যাক্ট ফাইল | Feb 03, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বারুইপুর পোস্ট অফিস থেকে গ্রেপ্তার আন্তর্জাতিক পাচারকারী। গ্রেফতার ঢোলাহাট থানার উত্তারাবাদ মিনাতুল্লাহ নেগাবন। শাড়ির ভাঁজে মধ্যে পাখির পালক চিনে পাচারের আগে গ্রেফতার মিনাতুল্লাহ, ৪১ টি প্যাকেটে মাছরাঙ্গার পালক পাচারের আগে গ্রেপ্তার। এত পরিমান মাছরাঙার পালক সে কোথায় পেল তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ।

নিজস্ব চিত্র
পুলিশি যারা সে জানায় বিহার থেকে এই পালকগুলো সে নিয়ে এসেছে। পুলিশ সূত্রে খবর বড় বড় প্যাকেটে পোস্ট মারফত শাড়ি পাঠাবে বলে এসেছিল অভিযুক্ত। এর পরেই তার প্যাকেট দেখে সন্দেহ হয় পোস্ট অফিসের কর্মীদের প্যাকেট খুলে দেখাতে বলতেই সে সেখান থেকে পালাতে যায়, তখনই তাকে ধরে ফেলে অন্যান্য কর্মীরা এরপর খবর দেয়া হয় বারুইপুর থানার পুলিশকে বারইপুর থানার পুলিশ ঘটনার তলে এসে তাকে গ্রেফতার করে।
