খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস

  • ফ্যাক্ট ফাইল | Jan 30, 2026

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-নরেন্দ্রপুরের নাজিরাবাদের অগ্নিকাণ্ডের ঘটনার 5 দিন পর ঘটনাস্থল পরিদর্শন করতে যান রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরপর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে যান রাজ্যপাল।তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির বাস্তব চিত্র, ধ্বংসস্তূপের অবস্থান এবং প্রশাসনিক তৎপরতা সরজমিনে দেখে তথ্য সংগ্রহ করেন। অনেকে এই পরিদর্শনকে প্রশাসনিক উদ্যোগ ও হতাহত পরিবারগুলোর প্রতি আনুগত্য জানানোর একটি অংশ হিসেবে দেখছেন।অগ্নিকাণ্ডের পর প্রশাসন ঘটনাস্থলে ১৬৩ ধারা জারি করেছে, যাতে ১০০ মিটার ব্যাসের মধ্যে পাঁচ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয় ।

                                       নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গের আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত ২৬ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যেখানে একাধিক গোডাউন দ্রুত আগুনে ভস্মীভূত হয়। সরকারি ও পুলিশ সূত্র মতে এই অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে এবং কয়েকটা এখনও নিখোঁজ রয়েছেন। তদন্তের অংশ হিসেবে ডিএনএ ম্যাপিংয়ের কাজও শুরু হয়েছে যাতে নিহতদের পরিচয় নির্ধারণ করা যায়।এ ঘটনার পর রাজনৈতিক মহলেও সমালোচনা ও প্রতিক্রিয়া উঠে এসেছে; বিরোধী দলনেতারা দাবি তুলেছেন নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতির ঘাটতির কারণে এই দুর্ঘটনা আরও ভয়াবহ হয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত তৎপরতা থাকতে হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত এবং নিখোঁজ শ্রমিকদের পরিবার পিছু আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এই ঘটনায় বহু শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে নিখোঁজদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।