উপকূলীয় নিরাপত্তা ও জনসচেতনতার জন্য শুরু হল ‘বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন’
- ফ্যাক্ট ফাইল | Jan 28, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-উপকূলীয় নিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজ বকখালি উপকূল থেকে শুরু হল ‘বন্দে মাতরম কোস্টাল সাইক্লোথন’, একটি দীর্ঘ ২৫ দিনের সাইকেল র্যালি। এই বিশেষ উদ্যোগ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ রচনার ১৫০তম বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছে।
র্যালি ২৮ জানুয়ারি ২০২৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বকখালি এবং গুজরাটের লকপথ ফোর্ট থেকে পৃথক দুটি দল ৯টি উপকূলীয় রাজ্য অতিক্রম করবে। র্যালির মূল লক্ষ্য হলো উপকূলীয় নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করা।বুধবার সকালে বকখালি উপকূল থেকে র্যালি শুরু হয়। CISF-এর আধিকারিকরা। অংশগ্রহণকারীরা র্যালি চলাকালীন বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা প্রচার করবেন।
CISF-এর DIG কেপি সিং বলেন, “এই র্যালির মাধ্যমে আমরা শুধু নিরাপত্তা সচেতনতা বাড়াই না, বরং মানুষকে দেখাই কীভাবে সাইকেল চালনার মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা যায় এবং পরিবেশ বান্ধব জীবনধারা গ্রহণ করা যায়।
.jpeg)
নিজস্ব চিত্র
”এই র্যালিতে ১৩০ জন সিআইএসএফ কর্মীরা অংশগ্রহণ করেছে। পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। বকখালি থেকে এই রেলি হলদিয়ায় পৌছাবে, হলদিয়া থেকে নিউ দীঘা, নিউ দীঘা হয়ে উড়িষ্যা। এবং অন্ধপ্রদেশে গিয়ে পৌছবে এই র্যালি।স্থানীয়রা র্যালিকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে স্বাগত জানিয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে অনেকেই অংশগ্রহণকারীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং উপকূলীয় এলাকা প্রদক্ষিণ করে হবে। CISF আশা করছে এই ধরনের সচেতনতা মূলক উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং জনগণকে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণের দিকে আরও মনোযোগী করবে।এই বিশেষ সাইকেল র্যালি ‘বন্দে মাতরম’ রচনার ঐতিহাসিক তাৎপর্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এবং উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্থাপন করবে।কুমার প্রতাপ সিং ডিজি হেডকোয়ার্টার কলকাতা জানান, আমি এখানে এসে নিজেকে ধন্য বলে মনে করছি আজ আমাদের দুটি পৃথক জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গের বকখালি এবং গুজরাটে এবং সকল াইকেল র্যালি পৌঁছাবে কোচিতে। সকলের জন্য শুভকামনা রইল।
