বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাও ভবেন্দ্র রায়ের ছেলে সাগর রায় ।
- ফ্যাক্ট ফাইল | Jan 12, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাও ভবেন্দ্র রায়ের ছেলে সাগর রায় । মাধ্যমিকে ভালো রেজাল্ট করার শর্তেও সাইন্স নিয়ে পড়তে বারাসাতের মধ্যমগ্রামে থাকতেন। দীর্ঘদিন কিন্তু অর্থ কারণে আর পড়াশোনা পরিবারের তরফ থেকে খরচ টানতে পারছে না। বাবা একজন পরিযায়ী শ্রমিক। যেটুকু টাকা ইনকাম করেন ।সেই টাকা দিয়ে কোন রকমের সংসার ও পড়াশুনো চলতো। কিন্তু বাবার অসুস্থতার কারণে সেইভাবে আর প্রতিদিন কাজ করতে পারেন না। যার কারণে এখন সমস্যার সম্মুখীন হয়েছে । যেটুকু টাকা ইনকাম করে বাবা কোন রকমের সংসার চলে। পড়াশোনার খরচা চালাতে পারছেন না। যার কারণে বাধ্য হয়ে ,বাড়িতে চলে আসতে হয়।

নিজস্ব চিত্র
বাড়িতে এসে সবজি চাষ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এতটাই কঠিন পরিস্থিতি। যার জন্য সমস্ত কিছু দেখতে হচ্ছে। যদি সহৃদয় ব্যক্তি কেউ পাশে এসে দাঁড়ায় ।তাহলে আগামী দিনে হয়তো পড়াশোনাটা চালিয়ে যেতে পারবো। অভাব আর দারিদ্রতার মধ্য দিয়ে ই কোনরকমে সংসার চালাচ্ছে । ছেলে যেয়ে পড়াশোনার খরচা আর আমরা দিতে পারছি না ।কারণ যত ক্লাসের উঠছে ততই অংক বেড়েই চলেছে। সরকারি সাহায্য ও কোন সহৃদয় ব্যক্তি যদি পাশে এসে দাঁড়ায়। তাহলে সাগর হয়তো অন্ধকার থেকে আলোতে ফিরে আসবে ।আগের মতনই পড়াশুনো চালিয়ে যেতে পারবে।সুকান্ত দাসের রিপোর্ট। জেলার বার্তা
