গঙ্গাসাগর মেলায় স্বজন হারানোর ব্যাক্তিদের ফেরানোর উদ্যোগে নয়া প্রযুক্তি ব্যবহার করতে চলেছে হ্যাম রেডিও
- ফ্যাক্ট ফাইল | Jan 12, 2026
নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক :-আর মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৬। গঙ্গাসাগর মেলা ২০২৬ এর কথা মাথায় রেখে ইতিমধ্যেই সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণ। জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে গঙ্গাসাগর মেলা প্রস্তুতির কাজ। সূত্রের খবর ৫ ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা প্রস্তুতির কাজ খতিয়ে দেখার জন্য গঙ্গাসাগরে পৌঁছাচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর মহা কুম্ভ মেলা না থাকার কারণে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হতে পারে সাগর বেলাভূমিতে এমনই আশা করছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য একাধিক ব্যবস্থা নেয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দফায় দফায় বৈঠক করা হয়েছে পুলিশ আধিকারিকদের সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের। গঙ্গাসাগর মেলার অবিচ্ছেদ্য অঙ্গ হ্যাম রেডিও।

নিজস্ব চিত্র
গঙ্গাসাগর মেলায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থীরা ছুটে আসে পুণ্য অর্জনের আশায় গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার কয়েকটা দিন গঙ্গাসাগরের বেলাভূমি হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ। গঙ্গাসাগর মেলা সময় অন্যতম ভূমিকা পালন করে হ্যম রেডিও। পুণ্যার্থীদের নিরাপত্তা থেকে শুরু করে মেলা প্রাঙ্গণে এসে অসুস্থ পুন্যাার্থীদের চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত মতন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে হ্যাম রেডিওর সদস্যরা। গঙ্গাসাগর মেলাতে এসে পরিবার স্বজনের কাছে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের ঘরে ফেরানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে হ্যাম রেডিও। গঙ্গাসাগর মেলা ২০২৬-এ র পক্ষ থেকে নতুন প্রযুক্তির ব্যবহার করা হবে এমনটাই জানা গিয়েছে। এতদিন জেলা প্রশাসনের সঙ্গে বেতার তরঙ্গের মাধ্যমে হ্যাম রেডিও সদস্যরা যোগাযোগ সাধ করে গঙ্গাসাগর মেলা পরিচালনা করে আসছিল। এবার আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মেলা পরিচালনা এবং স্বজন হারানোর দের পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য নয়া ব্যবস্থা নিয়েছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা। এতো দিন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা জেলা প্রশাসনের আমন্ত্রণে সাড়া দিয়ে গঙ্গা সাগর মেলাতে এনালগ রেডিও দিয়ে হারিয়ে যাওয়া মানুষের পাশাপাশি সাগরে মেলা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পরা পুণ্যার্থী যাদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দেবার জন্য এআর এম্বুলেন্সে কলকাতার বিভিন্ন সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অচেনা অজানা রোগী সহ তার ঠিকানা না জানা পরিবারের কাছে বার্তা পৌঁছে দিতে এই নতুন প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুহূর্তে ঐ বার্তা পৌঁছে দেওয়া যাবে দেশের বিভিন্ন জায়গায় হ্যাম রেডিও অপারেটরদের, ফলাফল পাওয়া যাবে দ্রুত বলে আশা করা যাচ্ছে। এতদিন পর্যন্ত হ্যাম রেডিও অপারেটররা যে কোনো রকমের বার্তা পৌঁছে দিতো তাদের অস্থায়ী কন্ট্রোল রুমে। সেখানে থেকে দেশব্যাপী বার্তা পাঠানো হত । দীর্ঘ ৩৬ বছর ধরে হ্যামেরা এই ভাবেই কাজ করে যাচ্ছে। এবার মেলার কিছু ভৌগোলিক পরির্বতনের জন্য হ্যাম রেডিও কন্ট্রোল রুমের বেশী চাপ থাকার সম্ভাবনা আছে। এছাড়া কুম্ভ মেলা না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমানে পুণ্যার্থী সাগরে আসবেন বলে জানা গেছে। এছাড়াও সাগর মেলাকে আন্তরজাতিক স্তরে উন্নীত করতে হ্যামেরা রেডিও সোসাইটি অফ গ্রেট ব্রিটেন থেকে হ্যামেরা AS 153 হিসেবে গঙ্গা সাগর দ্বীপের স্বীকৃতি পেয়েছে। ফলে বিশ্ব মানচিত্রে সাগর দ্বীপের ভৌগোলিক অবস্থান গুরুত্ব পেয়েছে তার ফলে সাড়া বছরই বিদেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক আসে সাগরে। এতে ঐ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের একটা আশা করা যায়। বিদেশ থেকে প্রচুর মানুষ সাগর মেলা চলাকালীন জানতে চান মেলা সম্পর্কে। সে ক্ষেত্রে রেডিওতে কান রাখলেই পেয়ে যাবে লাইভ আপডেট। সাথে সাথে দ্রুত বিপর্যয় মোকাবিলা করতে কাজে লাগবে এই রেডিও বার্তা। 'ডি এম আর ' রেডিও হল চলমান বিশ্বে রেডিও তরঙ্গের নতুন প্রযুক্তি । হ্যাঁ অন্য বিষয় আছে বটে সব থেকে বেশী গুরুত্বপূর্ণ বিষয়। যা হল ঐ বার্তা বিনিময় গোপন রাখা যাবে, জরুরী ও গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় নিজেরাই শুনতে পারবে । ঐ তরঙ্গে থাকা অন্য কেউ শুনতেই পাবে না , যা খুবই গুরুত্বপূর্ণ। মেলাতে মাইক বা ভিড়ের মাঝে কোনো রকমের বার্তা থেকে সংখ্যা যেমন গাড়ীর নম্বর ইত্যাদি শোনার সমস্যা হলে , কুছ পরোয়া নেহি । এসএমএস পাঠান যাবে রেডিও থেকেই। তাই সাগর এবার ডিজিটাল । এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস তিনি বলেন, এবছর মহা কুম্ভ মেলা না থাকার কারণে গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের সমাগম হতে পারে। প্রতিবছর অ্যানালগ মাধ্যমে বার্তা আদান প্রদান করা হয় এ বছর পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নয়া ব্যবস্থা নেয়া হয়েছে। এর ফলে খুব দ্রুততার সাথে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যেমন যোগাযোগ স্থাপন করা যাবে তেমনি বেতার তরঙ্গের সাহায্যের মাধ্যমে এসএমএস পাঠিয়ে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যাবে। গঙ্গাসাগর মেলা ২০২৬ কে? পুনরাত্রিদের নিরাপত্তা আরো সুনিশ্চিত এবং প্রশাসনিক বার্তা আরো সুনিশ্চিত ভাবে প্রেরণ করার জন্য এই ব্যবস্থা।
