বসন্তের মুখে বৃষ্টির পূর্বাভাস
- ফ্যাক্ট ফাইল | Feb 17, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক - সরস্বতী পুজো শেষ। কার্যত শীতের বিদায় পর্ব শুরু হয়ে গেছে। বসন্ত এসে গেছে। আগামী সপ্তাহের মধ্যে বসন্ত পুরোপুরি এসেই যাবে বলা ধরা যায়। দক্ষিণবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমবে বলে হাওয়া অফিস সুত্রে খবর। পশ্চিমের জেলাগুলিতে আরও কিছুদিন শীতের আমেজ থাকবে। দুদিন পর দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
.jpg)
নিজস্ব চিত্র
পরবর্তী তিন দিনে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে । হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি ফের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
হালকা থেকে মাঝারি,বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। আগামী দু'দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। কার্যত কলকাতা থেকে শীতের বিদায় পর্ব শুরু হবে আগামী সপ্তাহে।
শনিবার দক্ষিণ 24 পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। বিউরো রিপোর্ট।জেলার বার্তা
