খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


জমি বিবাদ ঘিরে রাজনৈতিক সংঘর্ষ ভাঙ্গরে।

  • ফ্যাক্ট ফাইল | Feb 16, 2024

নিজস্ব প্রতিবেদন, জেলার বার্তা ডেস্ক- জমি বিবাদকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল কংগ্রেসের বছসা। ব্যাপক মারধর, বোমাবাজি। ঘটনায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনাটি ভাঙড় থানার মাধবপুর এলাকার। স্থানীয় সূত্রে খবর মাধবপুর এলাকার তালদিঘি গ্রামের শেখ রুলিয়ার পরিবারের সঙ্গে হোজায়ফা মোল্লাদের দীর্ঘদিনের জমি বিবাদ চলছিল।

                             নিজস্ব চিত্র

বৃহস্পতিবার রাতে হঠাৎ দুপক্ষের মধ্যে বাদানুবাদ পরে মারধর ও বোমাবাজির ঘটনা ঘটে। আইএসএফ সমর্থকরা তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ করেন। পালটা তৃণমূল কংগ্রেস সমর্থকরা আইএসএফের বিরুদ্ধে বোমাবাজি ও মারধরের অভিযোগ করে। ঘটনাস্থল থেকে কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানা একটি বোমা উদ্বার করেছে। ঘটনায় দুপক্ষের কয়েকজনকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিউরো রিপোর্ট। জেলার বার্তা।