খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। দক্ষিণ ২৪ পরগনা জেলায় নির্বিঘ্নে সকাল থেকে চলছে পুনর নির্বাচন ।।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Jul 10, 2023

নিজস্ব প্রতিনিধ, দক্ষিণ ২৪ পরগনা - সোমবার সকাল থেকেই ত্রিস্তর পঞ্চায়েতের পুনঃনির্বাচন শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সূত্রের খবর মোট ১১টি ব্লকের ৩৬ টি কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।
 
 
নিজস্ব চিত্র
 
যদিও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে চলছে নির্বাচন। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভোট কেন্দ্রগুলিতে। মেঘলা আকাশ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের তত্ত্বাবধানে চলছে পুনুর নির্বাচন প্রক্রিয়া।
শনিবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় যে রক্তঝরা ঘটনা ঘটেছিল তারই জন্য এই পুনঃনির্বাচনন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিএম, এসডিও পাশাপাশি বিডিও পুলিশ প্রশাসনের সহযোগিতা কতটা কার্যকরী হবে সেটাই দেখার।