খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। ঋষিবঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নং বুথ ।।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Aug 16, 2022

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ; দেখতে দেখতে দোড় গোড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ।পঞ্চায়েতের পাঁচ কাহন নিয়ে হাজির আমরা ।

 

কেমন আছে আমার জেলার মানুষ ।কি অভিযোগ?? পরিবর্তনের তিনবারের সরকার কি অভিযোগের সমাধান আনতে পেরেছে ।কেন্দ্রের পাঠান টাকা আদৌও কি উন্নয়ন হয়েছে এলাকায় ।চলুন দেখি।

 নিজস্ব চিত্র !

আজ আমাদের গন্তব্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষিবঙ্কিম গ্রাম পঞ্চায়ের ১৪৪ নং বুথ।জনতার কথা !কি বলছেন ২০১৮ সালে ত্রিস্তর পঞ্চায়েত

 নির্বাচনের পর দেখতে দেখতে কেটেছে অনেক সময় ।আজ মনে হয় সে দুর্দশা নেই ঋষিবঙ্কিম গ্রাম পঞ্চায়েতের ১৪৪ নং বুথের ভূবননগর - বিষ্ণুপুর এলাকার মানুষ ।দেড়শ পরিবার নিয়ে বর্তমানে বাস এই এলাকায় ।পেশা বলতে বেশির ভাগ চাষাবাদ আর মৎস শিকার ।

 

কি বলছেন ১৪৪ নং বুথের সাধারন মানুষ ।সেকি আজও সমস্যা ?আমরা বলছিনা, বলছেন এই এলাকার মানুষ । তাদের বড় সমস্যা নিকাশি ।তার সঙ্গে রয়েছে যাতায়াত ।কেন কেন্দ্র রাজ্য দুই সরকারতো কাজ করেছে ।নতুবা মসনদে বসেছে কেমন করে ।চলুন আরো কি বলছেন জনতা ।অভিযোগ করছে তৃণমূল পঞ্চায়েত সদস্য জিয়ারুল আর থাকেন না এলাকায়,তিনি বাড়ি ছাড়া । বর্তমানে দায়িত্ব রয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অজয় কর ।

 

সাধারন মানুষের দাবি এবারের পঞ্চায়েত নির্বাচনকে এই বুথে অনুন্নয়নকে হাতিয়ার করে পথে নামবে বিরোধী ।

 

অভিযোগ আর চাওয়া পাওয়া মানুষদের নিয়ে রাজনীতি বন্ধ হক ।এই দাবি যেমন আমাদের তেমনি এই এলাকার মানুষদের । বিউরো রিপোর্ট জেলার বার্তা ।